June 30, 2026, 1:25 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

কসবা সীমান্তে বিজিবির অভিযান: সোয়া কোটি টাকার শাড়ি ও জিরা জব্দ

নওশেদ ভূঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) সকালে সুলতানপুর ৬০-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাজিয়াতলী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিয়াতলী ক্যাম্পের একটি টহলদল সীমান্ত পিলার ২০৩১/এম এলাকায় চোরাচালানবিরোধী অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১,২৬৬টি ভারতীয় উন্নতমানের শাড়ি, ৬৩০ কেজি জিরা এবং একটি পিকআপ ভ্যান।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দকৃত শাড়ি, জিরা ও পিকআপ ভ্যানসহ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামাল ও পিকআপ ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার