April 25, 2026, 2:05 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

নরসিংদীর শিবপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আসাদ (২৫) ও রায়হান (৩২) নামের দুই ব্যক্তিকে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
অভিযানকালে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা প্রদান করেন। স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত এবং তাদের কারণে এলাকায় জনবিরক্তি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল।
অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম। অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার