April 25, 2026, 2:07 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

রফিকুল ইসলাম হিমু

নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি বসানোর জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গিয়ে শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহ হলে আরও মাটি খুঁড়ে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত গুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার উৎস ও গুলিগুলো কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার