April 25, 2026, 12:47 pm
শিরোনাম :
রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক

৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ

অভয়নগর প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ চার সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ গৃহবধূর নাম জুক্তি। তিনি মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী মিয়াসাবপাড়া এলাকার নূর নবী ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি জুক্তি তার চার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে মাদারগঞ্জ থেকে বাসযোগে ঢাকার মহাখালী এলাকায় আসেন। তবে মহাখালী পৌঁছানোর পর থেকেই তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। এরপর থেকে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
স্বজনরা জানান, গৃহবধূ ও তার সন্তানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তাদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



ফেসবুক কর্নার