April 25, 2026, 12:47 pm
শিরোনাম :
রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক

কালীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খড়িখালি গ্রামে সুবর্ণা বিশ্বাস (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করা হলেও নিহতের পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত সুবর্ণা বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত শশাঙ্ক বিশ্বাসের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে কালীগঞ্জ উপজেলার খড়িখালি গ্রামের প্রসেনজিৎ বিশ্বাস (২৫)-এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘর ছাড়েন তিনি। পরিবারের আপত্তির কারণে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন।
রোববার মধ্যরাতে সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসী ও নিহতের স্বজনদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল এবং সুবর্ণাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং তদন্ত শেষ হলে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা স্পষ্ট হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সুবর্ণার পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার