June 30, 2026, 12:59 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

আখাউড়ায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ‘অ্যাকশন’: ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

আখাউড়া কৃষি জমি ও পরিবেশ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে আখাউড়ায় অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার মোগড়া ইউনিয়নের মঙ্গলের চর এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মাটি কাটার ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপলাইন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
​অভিযানের বিস্তারিত: গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মঙ্গলের চর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
​অভিযান চলাকালে দেখা যায়, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ৪টি ড্রেজার মেশিন এবং মাটি পরিবহনে ব্যবহৃত ২০০০ ফুট পাইপ ভেঙে অকেজো করে দেয়। এছাড়া একটি পানির মোটর জব্দ করা হয়েছে।
​পালাতক সিন্ডিকেট: প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ায় কাউকে আটক বা তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ড্রেজার ও পাইপলাইন ধ্বংসের মাধ্যমে এই চক্রের কার্যক্রম পুরোপুরি অচল করে দেওয়া হয়েছে।
​প্রশাসনের হুঁশিয়ারি: অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ সংবাদ মাধ্যমকে জানান, “ফসলি জমি ও পরিবেশ ধ্বংসকারী কোনো অপতৎপরতা আখাউড়ায় বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং আইন শৃঙ্খলার রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার