April 25, 2026, 11:11 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে শিবপুর সরকারি হাসপাতাল রোড ও শিবপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন ওষুধের দোকান, কনফেকশনারি ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইজন ওষুধ বিক্রেতা এবং একজন বীজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার