June 29, 2026, 11:01 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক পদে মহসিন হোসেন বিদ্যুৎকে ঘিরে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—এমন খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির কঠিন সময়ে নির্যাতন-নিপীড়নের মধ্যেও মাঠে থেকে কর্মীদের সংগঠিত রাখার ক্ষেত্রে মহসিন হোসেন বিদ্যুতের ভূমিকা উল্লেখযোগ্য। রাজপথের আন্দোলন, মামলা মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নেতাকর্মীদের মাঝে আলাদা পরিচিতি অর্জন করেছেন।
নরসিংদী জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করায় অনেকেই তাকে “লড়াকু সৈনিক” হিসেবে আখ্যায়িত করছেন।
এদিকে, প্রশাসনিক দায়িত্বে তার সম্ভাব্য নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে নানা আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতে নরসিংদীর রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যদি বর্তমান জনসমর্থন ও সাংগঠনিক অবস্থান ধরে রাখতে সক্ষম হন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক স্পষ্টতা আসবে।



ফেসবুক কর্নার