April 25, 2026, 11:11 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

রুয়েটে প্রথমবার রিভার্স ওসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু: নিরাপদ পানির আশায় শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রিভার্স ওসমোসিস (RO) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা হয়েছে। দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যা সমাধানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত চারটি আবাসিক হল—ছাত্র হল-১, ছাত্র হল-২, ছাত্রী হল-১ (নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল) ও ছাত্রী হল-২-এর ছাদে ইতোমধ্যে প্লান্ট স্থাপনসহ সব কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অধীনে পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, উপাচার্যের নির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান দিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ প্রকল্প আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
রিভার্স ওসমোসিস প্রযুক্তির মাধ্যমে বিশেষ ঝিল্লি ব্যবহার করে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ ও আয়রনসহ বিভিন্ন দূষিত পদার্থ অপসারণ করা হয়। ফলে এটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহে কার্যকর।
প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন হলগুলোর প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে জানান, এর মাধ্যমে দীর্ঘদিনের পানির মানগত সমস্যার স্থায়ী সমাধান হবে এবং আবাসিক জীবনে স্বস্তি ফিরে আসবে। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও একাডেমিক ভবনেও দ্রুত এই সুবিধা সম্প্রসারণের দাবি জানান।
নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে রুয়েট প্রশাসনের এ উদ্যোগকে ক্যাম্পাসের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার