April 25, 2026, 9:31 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

লামায় অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ছাই: ৫ লাখ টাকার তামাক ও আসবাবপত্র ভস্মীভূত

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার রুপসিপাড়া ইউনিয়নের পুকুরিয়া খোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নবির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে মজুত রাখা প্রায় ৫ লাখ টাকা মূল্যের তামাক, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভস্মীভূত হয়েছে। এতে করে কৃষক নবির উদ্দিনের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত নবির উদ্দিন জানান, তামাক বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল তার। কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার