June 29, 2026, 10:42 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্যারেড আয়োজন করা হয়।
প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন।
এসময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবসময় সঠিক ও পরিপাটি পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও নির্দেশ দেন, যেসব সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তারা যেন দ্রুত সংশ্লিষ্ট দপ্তর থেকে তা সংগ্রহ করে নেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স, পঞ্চগড়ের আরআই মোঃ মিজানুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।



ফেসবুক কর্নার