June 24, 2026, 2:18 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

বনানীর বিটিসিএল বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানীতে অবস্থিত বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং ছাত্রীদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক ক্লাস নেওয়ার সময় ফ্যান বন্ধ রাখতে বাধ্য করেন। এতে গরমে ছাত্রীদের ভোগান্তি বাড়লেও তা উপেক্ষা করা হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এ সময় তিনি বিভিন্ন মন্তব্য করেন, যা অনেকেই অপ্রাসঙ্গিক ও আপত্তিকর বলে উল্লেখ করেছেন।
এছাড়া, হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে বাধ্যতামূলক কোচিং বাণিজ্য চালানোর অভিযোগও রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাসিক নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে বলে অভিভাবকরা দাবি করেছেন। পাশাপাশি সেশন ফি, বেতন ও পরীক্ষার ফি একাধিকবার বাড়ানো এবং শিক্ষা সফরের জন্য নির্ধারিত অঙ্কের অর্থ বাধ্যতামূলকভাবে আদায়ের অভিযোগ উঠেছে।
অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন খাতে অর্থ আদায় করা হলেও এর বিপরীতে নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং স্কুল থেকে খাতা কেনাও বাধ্যতামূলক করা হয়েছে। কেউ প্রতিবাদ করলে অসদাচরণের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিয়ম চালু করা হয়েছে। কোচিং কার্যক্রম শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের জন্য পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে শিক্ষা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ফ্যান বন্ধ রাখা বা শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ গুরুতর অপরাধ। কোচিং বাণিজ্যের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবক ও



ফেসবুক কর্নার