April 25, 2026, 8:13 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

সড়কের পাশে গড়ে উঠছে সবুজ বেষ্টনী, রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি সড়ক বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ চারটি আঞ্চলিক সড়কের দু’পাশে ৪১ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা সদরের সাপছড়ি যৌথ খামার এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া সাপছড়ি যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় চলতি বছরে রাঙ্গামাটি সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার বিভিন্ন সড়কের পাশে মোট ১ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া ২০২৭ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ হাজার করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই কার্যক্রম পর্যায়ক্রমে খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সড়কগুলোতেও সম্প্রসারণ করা হবে।



ফেসবুক কর্নার