June 29, 2026, 8:27 pm
শিরোনাম :
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী : আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত পরিস্থিতি, কৃষিপণ্য বিপণন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। একটি উন্নত ও আদর্শ জেলা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অপরিহার্য। তিনি আরও জানান, প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রত্যাশা করে।
তিনি আশ্বস্ত করেন, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন ও ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার