April 23, 2026, 5:47 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

নরসিংদীতে মাদরাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড় এলাকায় অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটির ভাষ্য অনুযায়ী, গোসল করতে অনীহা প্রকাশ করায় এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং চামড়া ফেটে রক্ত বের হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।
শিশুটির বাবা মাদরাসায় গিয়ে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির চাচা বলেন, “এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের নির্যাতনের খবর দেখেছি, এবার আমাদের পরিবারের শিশুই এর শিকার হলো। কিছু শিক্ষকের এমন আচরণে পুরো আলেম সমাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। একটি শিশুকে এভাবে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য ঘটনায় একটি শিশুকে এভাবে প্রহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার