April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। এর অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধলমৌ এলাকায় নাজিম আলী মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিকভাবে টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি অভিভাবকদের অযথা আতঙ্কিত না হয়ে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনের পরপরই শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে বরিশাল বিভাগের চারটি উপজেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, স্থানীয় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদার এবং বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমি বেগমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ জরুরি।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ছয় জেলায় মোট ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।
উল্লেখ্য, দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সরকারসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।



ফেসবুক কর্নার