April 23, 2026, 5:47 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

এসএসসি ২০২৬: কুষ্টিয়ায় কেন্দ্র পরিদর্শনে যশোর বোর্ড, নকলমুক্ত পরীক্ষায় জোর

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে কুষ্টিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল।
শনিবার দিনব্যাপী এই পরিদর্শনে তারা জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।
দলের নেতৃত্ব দেন যশোর শিক্ষা বোর্ডের উপসচিব আমিনুল ইসলাম এবং অ্যাকাউন্টস অফিসার হারুনুর রশিদ। বিকেলে তারা দৌলতপুর উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা।
উপসচিব আমিনুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার মান বজায় রাখতে এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে বোর্ড সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের তদারকি কার্যক্রম পরীক্ষার পরিবেশ আরও স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সহায়ক হবে।



ফেসবুক কর্নার