June 22, 2026, 10:14 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

শ্রীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০–১২ জন

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–কাপাসিয়া আঞ্চলিক সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে উপজেলার রাজাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহন ও কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ঘটনার পর একটি বাস দ্রুত সরিয়ে নেওয়া হলেও অপরটি প্রায় এক ঘণ্টা সড়কে পড়ে থাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। দুইজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”



ফেসবুক কর্নার