April 23, 2026, 2:39 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

” মুখোমুখি একা ” – রোখশানা রফিক

অভয়নগর প্রতিবেদক

 

( ৩য় অধ্যায় – ১ম পর্ব )

একমাত্র বোনের বিয়েতে উপস্থিত থাকতে না পারায়, বেশ অন্যমনস্ক ছিলো মেলোডি। আর তাই পরীক্ষার খাতায় ” মনোপলি এবং সোশ্যাল ইকুয়িটির সংজ্ঞা ও পার্থক্য ” টপিকটা ঠিকমতো এন্সার করতে পারেনি।
” ব্রিকস” এর কাঠামো ও প্রয়োজনীয়তাও ভুলে গেছিলো বেশ খানিকটা। আচ্ছা, এভাবে ভুলো মন নিয়ে পরীক্ষা দিলে ফাস্ট ক্লাস থাকবে তো রেজাল্টে?

এসব এলোমেলো ভাবনা মাথায় নিয়ে লিফট টিপে সে উঠে গেলো ৯ তলার ছাদে। কে যেন ছাদ বাগানের কাঁঠালী চাঁপা গাছটায় বাঁধা, টুনটুনি পাখিদের বাসাটা চুরি করে নিয়ে গেছে। বিল্ডিংয়েরই কোনো দুষ্টু ছেলেপিলে হবে হয়তো। এটা দেখে মন আরও খারাপ হয়ে গেলো মেলোডির।চুপচাপ বসে রইলো ছাদ বাগানের লোহার বেঞ্চে। রোদের আলতো আবেশে চোখ জড়িয়ে এলে, আলস্যে গা এলিয়ে সে শুয়ে রইলো বেঞ্চটাতে। এরই মধ্যে তন্দ্রাঘোর নেমে এলো তার দু’চোখে।

তন্দ্রায় আচ্ছন্ন মেলোডি এবার দেখতে শুরু করলো স্ট্রিং থিওরীর ২য় সূত্র নিয়ে। স্ট্রিং থিওরীর ২য় সূত্র হচ্ছে এমন এক জগৎ, যে জগতে সবাই শুধু সামনে-পেছনে, ডানে-বামে চলাচল করতে পারে। কারো উচ্চতা বা গভীরতা থাকে না। এই যেমন- টেলিভিশন, মোবাইল বা কম্পিউটার স্ক্রিন, পেপার, খাতায় আঁকা যে কোনো ছবি ইত্যাদি।

ঘুমের ঘোরে মেলোডি নিজেকে দেখতে পেলো সাদা লেসের ছাতা মাথায়, মধ্যযুগীয় করসেট আর ফ্রিল দেয়া লম্বা গাউন পড়া, এক ফরাসি তরুণীর সামনে থাকা ইজেলে। রঙ তুলি দিয়ে একমনে, ক্যানভাসে ইমপ্রেশনিস্ট অয়েল পেইন্টিং করছে সে তরুণী।

 



ফেসবুক কর্নার