June 22, 2026, 9:08 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদে অভিযান: ৪০০ লিটার জব্দ, জরিমানা ১ লাখ টাকা

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলার গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে রেখেছিলেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।
পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজারে কৃত্রিম সংকট কমাতে সহায়তা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুদ ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারী কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার