April 24, 2026, 6:56 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)কে দলীয় কর্মসূচি বাস্তবায়নের কাজে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। বক্তারা বলেন, জকসু মূলত শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করার একটি প্ল্যাটফর্ম। তবে কিছু নেতা এটিকে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন, যা জকসুর স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব অভিযোগ করে বলেন, “জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও অনেক সিদ্ধান্ত সম্পর্কে তাদের অবহিত করা হয় না এবং একতরফাভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, “জকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে কোনো ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা উচিত নয়।” তিনি জকসুর ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান



ফেসবুক কর্নার