April 24, 2026, 7:23 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি এখন মাদকসেবী ও বখাটেদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ের ভবনটি সন্ধ্যার পর থেকেই অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাত গভীর হওয়া পর্যন্ত সেখানে মাদকসেবনসহ নানা সন্দেহজনক কার্যকলাপ চলে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের কর্মকাণ্ড চলায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। বরং বখাটেদের ভয়ে সাধারণ মানুষ নীরব থাকতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, পরিত্যক্ত ভবনটি দখলমুক্ত ও মাদকমুক্ত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় নিরাপদ ও সুষ্ঠু সামাজিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।



ফেসবুক কর্নার