April 26, 2026, 2:48 pm
শিরোনাম :
প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত

যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী ও চরাঞ্চল বেষ্টিত রৌমারী উপজেলার মেধাবী তরুণদের সাফল্যের ধারাবাহিকতায় নতুন করে যুক্ত হলো মোঃ রিফাত সরকারের নাম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে তিনি এখন রৌমারীবাসীর গর্বে পরিণত হয়েছেন।
সম্প্রতি প্রকাশিত ফলাফলে রিফাত সরকার ৭১.৫৫৬ নম্বর পেয়ে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (PESS) বিভাগে ভর্তির সুযোগ লাভ করেন। তার ভর্তি রোল নম্বর ছিল ২৫২৬১২০২৩।
রিফাত রৌমারী উপজেলার এক শিক্ষিত পরিবারের সন্তান। তার পিতা মোঃ হারুনুর রশিদ সরকার এবং মাতা মোছাঃ রিমা আক্তার (পারভীন)। বাবা-মা জানান, ছোটবেলা থেকেই রিফাতের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল এবং নিয়মিত পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
নিজের সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিকনির্দেশনাকেই কৃতিত্ব দিয়েছেন রিফাত। তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। বিশেষ করে ক্রীড়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বপ্ন দেখেন তিনি।
প্রত্যন্ত ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় থাকা একটি অঞ্চল থেকে এমন কৃতিত্ব অর্জন নিঃসন্দেহে অনুকরণীয়। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজনরা রিফাতকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
রৌমারীর এই কৃতি শিক্ষার্থীর সাফল্য এলাকায় নতুন প্রজন্মের মাঝে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ও প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার