May 2, 2026, 6:00 pm
শিরোনাম :
ফসলি জমি কেনাবেচায় সতর্কতা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি বুট পেয়ে উড়ছে স্বপ্ন: মান্দার কন্যাদের পাশে এমপি টিপু ১০ মে শুরু হচ্ছে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা টানা বৃষ্টিতে স্থবির তুরা স্থলবন্দর, বিপাকে কৃষক-শ্রমিক ফরিদপুরে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৮৬তম আবির্ভাব উৎসবের সমাপনী, ভক্তদের ঢল নিষেধ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ, মোরেলগঞ্জে জমি বিরোধে উত্তেজনা ইনটেলে ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিচ্ছেন জবি শিক্ষার্থী জিহাদ ময়মনসিংহে জ্বালানি সংকট কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩ ঋণের কিস্তি বকেয়া: শিশুসন্তানসহ গৃহবধূ গ্রেপ্তার, তাড়াশে আলোচনা

ইনটেলে ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিচ্ছেন জবি শিক্ষার্থী জিহাদ

অভয়নগর প্রতিবেদক

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Intel Corporation-এ ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ)।
জানা যায়, আব্দুল্লাহ আল মাকতুফ ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি লালমোহন হাইস্কুল থেকে এসএসসি এবং Ideal College, Dhaka থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে স্নাতক এবং ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং Virginia Commonwealth University থেকে এনালাইটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি সম্পন্ন করেন। ২০২৬ সালে পিএইচডি শেষ করার পরপরই তিনি ইনটেলে চাকরির অফার পান।
নিজের সাফল্য নিয়ে জিহাদ বলেন, পিএইচডি শেষ করার এক সপ্তাহের মধ্যেই প্রথম ইন্টারভিউতেই তিনি চাকরির প্রস্তাব পান। দীর্ঘদিনের প্রস্তুতি, গবেষণা অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিংই তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, পিএইচডি চলাকালীন সময়ে কেমিস্ট্রি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।
জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, শুরু থেকেই মৌলিক বিষয়গুলোতে শক্ত ভিত্তি গড়ে তোলা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং গবেষণামুখী হওয়ার বিকল্প নেই।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান আমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতে আরও শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই বিভাগের আরেক শিক্ষার্থী জুনায়েদ আহমেদও ইনটেলে কাজের সুযোগ পেয়েছিলেন।



ফেসবুক কর্নার