June 22, 2026, 10:39 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

অ্যাডমিট কার্ড গাফিলতিতে এসএসসি পরীক্ষা মিস, ধামরাইয়ে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির অভিযোগে এসএসসি পরীক্ষার একাধিক বিষয়ে অংশ নিতে পারেননি মো. রায়হান হোসেন নামে এক শিক্ষার্থী। এতে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার কুল্লা ইউনিয়নের কৈলাস চন্দ্র উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী। রায়হানের অভিযোগ, নির্ধারিত সকল ফি পরিশোধের পরও পরীক্ষার আগে বিদ্যালয়ে গেলে তাকে জানানো হয় তার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) এখনো আসেনি। এ তথ্য বিশ্বাস করে সে বাড়ি ফিরে যায় এবং বাংলা ও ইংরেজিসহ তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে পারেনি।
পরে সহপাঠীদের কাছ থেকে জানতে পারে যে পরীক্ষার হলে তার জন্য আসন নির্ধারিত ছিল এবং প্রবেশপত্রটি বিদ্যালয়ের অফিসেই সংরক্ষিত ছিল। বিষয়টি নিশ্চিত হতে বিদ্যালয়ে গিয়ে নিজের অ্যাডমিট কার্ড দেখতে পান তিনি।
রায়হান বলেন, “বন্ধুরা যখন পরীক্ষা দিচ্ছিল, আমি তখন বাড়িতে বসে ছিলাম। স্কুল থেকে বলা হয়েছিল কার্ড আসেনি—এটাই বিশ্বাস করেছিলাম।”
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে না পাওয়া গেলেও সহকারী প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছে এবং শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।



ফেসবুক কর্নার