June 27, 2026, 2:06 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শফিক নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে কটিয়াদি মডেল থানাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।”



ফেসবুক কর্নার