May 4, 2026, 9:16 pm
শিরোনাম :
জুতার ভেতরে লুকানো ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক শ্রীবরদীতে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা সুনামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার অভিযোগে তোলপাড়, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৪ দফা দাবি, কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত কুড়িগ্রামে একাধিক বিয়ে ও মামলার আসামি চেয়ারম্যানপুত্র কারাগারে আলীকদমে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা কালীগঞ্জে অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউপি সদস্যকে বাজারে লাঞ্ছিত

ঠাকুরগাঁওয়ে অভিযান: নিষিদ্ধ রিং জাল জব্দ, ধ্বংস ৬০ হাজার টাকার সরঞ্জাম

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নির্দেশে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সদর উপজেলার চক হলদি, গড়েয়া রোড সংলগ্ন এলাকা এবং সেনুয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ১টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুনিরা সুমি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, নদীতে পানি কমে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে, যা জলজ প্রাণী ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অবৈধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার