May 4, 2026, 9:17 pm
শিরোনাম :
জুতার ভেতরে লুকানো ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক শ্রীবরদীতে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা সুনামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার অভিযোগে তোলপাড়, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৪ দফা দাবি, কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত কুড়িগ্রামে একাধিক বিয়ে ও মামলার আসামি চেয়ারম্যানপুত্র কারাগারে আলীকদমে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা কালীগঞ্জে অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউপি সদস্যকে বাজারে লাঞ্ছিত

ভালুকায় জাতীয়তাবাদী মোটরযান চালক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদনে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে মোঃ সুমন মিয়াকে আহ্বায়ক এবং মোঃ হারুনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ১৭ জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ রানা মীর, মোঃ রুবেল মিয়া এবং মোঃ ইউসুফ মিয়াসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব মোঃ মাহমুদ হোসেন এফসিএমএ-এর যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পেশাজীবী মোটরযান চালকদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তোলাই এ কমিটির মূল লক্ষ্য।



ফেসবুক কর্নার