May 4, 2026, 10:43 pm
শিরোনাম :
জুতার ভেতরে লুকানো ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক শ্রীবরদীতে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা সুনামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার অভিযোগে তোলপাড়, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৪ দফা দাবি, কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত কুড়িগ্রামে একাধিক বিয়ে ও মামলার আসামি চেয়ারম্যানপুত্র কারাগারে আলীকদমে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা কালীগঞ্জে অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউপি সদস্যকে বাজারে লাঞ্ছিত

আলীকদমে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলায় ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“বিনামূল্যে শিক্ষা নিতে গিয়ে ধর্মান্তরকরণের শিকার”—শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে দাবি করেন। তারা বলেন, সংবেদনশীল ধর্মীয় বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করা হলে তা সমাজে বিভ্রান্তি, অবিশ্বাস ও অস্থিরতা তৈরি করতে পারে, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে “ধর্মান্তর” ইস্যু নিয়ে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে, তার অনেকাংশই যাচাইবিহীন। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে এবং সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ধর্মীয় বিশ্বাস ও সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, যা বিকৃতভাবে উপস্থাপন করা অনৈতিক। তারা গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূলনীতি হলো সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়বদ্ধতা। তাই যেকোনো সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য তুলে ধরা জরুরি।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সংবাদটির বিষয়ে ব্যাখ্যা ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা শেষে বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন থাকতে হবে এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।



ফেসবুক কর্নার