June 27, 2026, 12:49 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ

অভয়নগর প্রতিবেদক

জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণা শুধু জ্ঞান অনুসন্ধানের পথ নয়, বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির অন্যতম মাধ্যম। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে শিক্ষার্থীরা নতুন ধারণা নিয়ে কাজ করে, আবিষ্কারের চেষ্টা করে এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়।
তিনি আরও বলেন, সামাজিক সমতা, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, প্রযুক্তি ও শাসনব্যবস্থা—এসব ক্ষেত্র গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখতে সক্ষম হয়।
উপাচার্য উল্লেখ করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বিশ্ববিদ্যালয় স্বাধীন চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও গবেষণাভিত্তিক চর্চাকে উৎসাহিত করে। তিনি আশা প্রকাশ করেন, রিসার্চ সোসাইটি মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, গবেষণা প্রকাশনা ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ সোসাইটির মডারেটর ড. শেখ মেহেদী হাসান, পরামর্শক মো. মাসুদুর রহমান, তানজিল আহমেদসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি তরুণ গবেষকদের উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুক কর্নার