June 27, 2026, 1:58 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পৃথক অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মো. আশরাফুল আলম, এসআই মো. বিন আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই রাহাত খানসহ সঙ্গীয় ফোর্স এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ৪ মে ২০২৬ তারিখে দায়েরকৃত একটি মাদক মামলায় (মামলা নং-০৫) হবিবনগর এলাকা থেকে শাহ আলম (৩০) ও আফজল মিয়া (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়ই জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
এছাড়া, ৩ এপ্রিল ২০২৬ তারিখে দায়েরকৃত আরেকটি মাদক মামলায় (মামলা নং-০৩) রানীনগর এলাকা থেকে পিন্টু পাল (৫০)-কে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, ৪ মে ২০২৬ তারিখে পুলিশ আইন ৩৪ ধারায় দায়েরকৃত নন-এফআইআর মামলায় ইকড়ছই এলাকা থেকে স্বপন মিয়া (৩৫)-কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।



ফেসবুক কর্নার