June 27, 2026, 2:19 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ মে) বিকেলে উপজেলার ঝগড়াচর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মনীষা আহমেদ।
অভিযানে খোকন স্টোরের মালিক খোকন মিয়াকে ১ হাজার টাকা এবং তকদির হোটেলের মালিক ফারুক মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানে সংরক্ষিত ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। মানুষের জীবন নিয়ে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে শ্রীবরদী থানার সদস্যরাও অংশ নেন।



ফেসবুক কর্নার