June 27, 2026, 1:56 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মান্দায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
২০২৫-২৬ অর্থবছরের এডিপি/ইউডিএফ এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার অসচ্ছল ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা রাখছে। সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়া র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা পরিষদ, মান্দা, নওগাঁ।



ফেসবুক কর্নার