June 27, 2026, 2:07 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক
Oplus_16908288

ময়মনসিংহ নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আকুয়া খাল এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নগরবাসীকে একটি নির্মল ও সবুজ পরিবেশ উপহার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আকুয়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণ সম্পন্ন হলে মাটির ক্ষয় রোধের পাশাপাশি খালের প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তিনি গাছগুলোর সুরক্ষায় নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধন শেষে প্রশাসক নিজ হাতে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, এই দীর্ঘমেয়াদি উদ্যোগ নগরীর পরিবেশ উন্নয়ন ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার