June 27, 2026, 12:49 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে বছরে ৭১৪ আবেদন নিষ্পত্তি

অভয়নগর প্রতিবেদক

অর্থাভাবে আদালতের দ্বারপ্রান্তে যেতে না পারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিস। বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে বিচারপ্রাপ্তির নতুন আশার আলো দেখছেন সাধারণ মানুষ।
জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত এ অফিসে প্রতিদিনই পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত জটিলতা, প্রতারণা ও দেনা-পাওনার সমস্যার সমাধান খুঁজতে ভিড় করছেন ভুক্তভোগীরা। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনজীবী নিয়োগ ও মামলা পরিচালনার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৮১৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৭১৪টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে ২২৫টি মামলা দায়ের হয় এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আপসে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা সম্ভব হয়েছে। এছাড়া ৭০৩ জন ব্যক্তি বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন এবং বিচারাধীন ১৯১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
লিগ্যাল এইড অফিস থেকে তিন ধরনের সেবা প্রদান করা হয়—বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)। এর মধ্যে এডিআর পদ্ধতি দ্রুত ও কম খরচে বিরোধ মীমাংসার কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কার্যক্রমও চালানো হচ্ছে।
উপকারভোগীরা জানান, এই সেবার মাধ্যমে তারা সহজেই ন্যায়বিচার পাচ্ছেন। অনেকেই দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে স্বস্তি ফিরে পেয়েছেন।
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া বলেন, দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তার আওতায় আনাই তাদের মূল লক্ষ্য। তবে জনবল ও পরিবহন সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এসব সমস্যা সমাধান হলে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।



ফেসবুক কর্নার