June 27, 2026, 2:01 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিল এলাকায় সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন। পরিদর্শনকালে খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিল এবং দমদমা খাল এলাকা ঘুরে দেখেন তিনি।
এ সময় মহাপরিচালক স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষকরা তাদের ফসলহানি ও দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিআর (GR) কর্মসূচির আওতায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই কার্যক্রম পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে, যাতে কোনো পরিবার খাদ্য বা আর্থিক সংকটে না পড়ে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সরকারি সহায়তা পৌঁছালে ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।



ফেসবুক কর্নার