June 27, 2026, 12:47 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জ পুলিশের সম্মেলনে পুরস্কৃত বিজয়নগরের সন্তান লোকমান হোসেন

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

অপরাধ দমনে প্রযুক্তির কার্যকর ব্যবহার, সাইবার প্রতারণা প্রতিরোধ এবং হারানো অর্থ ও মোবাইল উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশের সম্মেলনে পুরস্কৃত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান পুলিশ কনস্টেবল লোকমান হোসেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে হবিগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে এবং মানুষের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য।
পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের ডিবি’র সাইবার ক্রাইম মনিটরিং সেল বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা এবং ভুল লেনদেনের ঘটনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রায় ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে। পাশাপাশি আইএমইআই ট্র্যাকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ২৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব উদ্ধারকৃত অর্থ ও মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এই সাফল্যে দায়িত্বশীল ভূমিকার জন্য পুলিশ কনস্টেবল লোকমান হোসেন পুরস্কৃত হন। তার এ অর্জনে নিজ এলাকা বিজয়নগরে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এমন সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।



ফেসবুক কর্নার