June 27, 2026, 12:48 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিসিএস লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন, সভাপতি সহেল ও সম্পাদক ফিরোজ

অভয়নগর প্রতিবেদক

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’ এর লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ মে) আবুল হাসান সহেলকে সভাপতি এবং প্রকৌশলী ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল আজিম ও মুহা. জামাল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন রিয়াজ ও মো. হাবিবুর রহমান হাবিব। সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ সাহা।
এছাড়া ট্রেজারার হিসেবে মো. হাছিবুর রহমান, রিপোর্টিং ও মনিটরিং সেল সম্পাদক মাহমুদুন্নবী রাসেল, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম মাহাবুব, দপ্তর সম্পাদক সিফাত রহমান এবং সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন নারী ও ছাত্রী বিষয়ক সম্পাদক হাকীম ফারহানা ইয়াছমিন, শিক্ষা ও আইটি বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন তাজ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব আল হাসান, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি জাহিদ হাসান তুহিন।
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তারেক, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াদ হোসেন, সেমিনার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমা আক্তার শিলা, পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক রহমান এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুল আজিজসহ আরও অনেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল মালেক নিরব, মো. ইসমাইল খান সুজন, রেদওয়ান হোসাইন রিমন, আবদুল বাতেন ও আব্দুল ওয়াহেদ।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত সিসিএস দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪টি জেলা, ৩৫০টি থানা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।



ফেসবুক কর্নার