May 5, 2026, 5:05 pm
শিরোনাম :
ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ ২ আসামির পলায়ন, একজন আটক পীরগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রামুতে ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ ৭ জন গ্রেফতার লামায় কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনীতে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের আহ্বান বিভ্রান্তিকর সংবাদের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা, জ্বালানি সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ সিসিএস লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন, সভাপতি সহেল ও সম্পাদক ফিরোজ অকাল বন্যায় হাকালুকি হাওরে বোরো ধান বিপর্যয়, কৃষকের দিশেহারা দিন হবিগঞ্জ পুলিশের সম্মেলনে পুরস্কৃত বিজয়নগরের সন্তান লোকমান হোসেন ধামরাইয়ে নিসচার উপদেষ্টা হলেন ওসি নাজমুল হুদা খান, সড়ক নিরাপত্তায় নতুন প্রত্যাশা

লামায় কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনীতে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের আহ্বান

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে কমিউনিটি সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এ সভার আয়োজন করে তথ্য অফিস, লামা (গণযোগাযোগ অধিদপ্তর)। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক রাসেল বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পেলে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও টেকসই হবে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে, তবে এসব সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। তারা পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ জোরদার এবং সরকারি সুবিধা যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, স্বাস্থ্যসেবা সুবিধা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করা হয়। পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ তুলে ধরা হয়।
বর্তমান সময়ে অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং মোবাইল ব্যাংকিং ব্যবহারে গোপনীয়তা রক্ষার বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।
আলোচনা শেষে সরকারের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহের ওপর একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।



ফেসবুক কর্নার