June 27, 2026, 11:28 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রামুতে ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোরে রামু থানার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।
অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজ, কিরিচসহ ধারালো অস্ত্র, বিস্ফোরক সদৃশ বস্তু, গ্রাইন্ডিং মেশিন, লোহার রড, পাইপ, কাটিং ও মেরামত সরঞ্জাম এবং অস্ত্র তৈরির নকশাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার