June 27, 2026, 11:31 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেনের বসতঘর থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী রানিশংকৈল উপজেলার কুণ্ডুপাড়া গ্রামের টিংকু দত্তকেও আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাকিলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার