June 27, 2026, 12:43 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ ২ আসামির পলায়ন, একজন আটক

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত চত্বর থেকে হাতকড়াসহ দুই মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জনতার সহায়তায় একজনকে আটক করা হলেও অন্য আসামি এখনও পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানা পুলিশ মাদক মামলার দুই আসামি সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)-কে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য নিয়ে আসে। আদালত চত্বরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামানোর সময় তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে নয়নপুর হাসিনাবাগ এলাকা থেকে সজল মিয়াকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে পলাতক শাহীন মিয়া পাশের কুরুলিয়া খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একজন আসামিকে পুনরায় আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত সোমবার বাঞ্ছারামপুর এলাকা থেকে প্রায় ৪ কেজি গাঁজাসহ ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
আদালত চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার