June 27, 2026, 12:46 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কুমারখালীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুকুরে ডুবে নুর ইসলাম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই এলাকার মো. সাগর মন্ডলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
পারিবারিক সূত্রে জানা যায়, নুর ইসলাম স্থানীয় কোমরকান্দি তালিমুল কুরআন কওমিয়া মাদ্রাসার মক্তবের শিক্ষার্থী ছিল। মঙ্গলবার মাদ্রাসার উদ্যোগে বনভোজনের আয়োজন করা হলে অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক পদ্মা নদীর উদ্দেশ্যে বের হন। এ সময় নুর ইসলামসহ কয়েকজন শিশু মাদ্রাসায় থেকে যায়।
একপর্যায়ে তারা মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সেখানে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় নুর ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার