June 27, 2026, 12:45 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, কুড়িগ্রামে মামলা

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দাসিয়ারছড়া ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (৩৪) তার অভিযোগে উল্লেখ করেন, প্রায় চার বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে আজিজুল হকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ মার্চ ২০২৬ রাতের কোনো এক সময় ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর অভিযুক্ত তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে গত ২১ এপ্রিল রাতে ভুক্তভোগী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে, সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পরে ভুক্তভোগী তার ভাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৮/৭২, তারিখ: ২৬ এপ্রিল ২০২৬)।
ভুক্তভোগী জানান, দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ের আশ্বাসে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তিনি এর ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার