May 6, 2026, 6:44 pm
শিরোনাম :
সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা তজুমদ্দিনে নতুন ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ, সচেতনতার আহ্বান লামায় চোরের দৌরাত্ম্য, এক রাতে দুই মোটরসাইকেল চুরি নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে পলাতক শিক্ষক আমান উল্লাহ গ্রেপ্তার গর্জনিয়া ভূমি অফিসে রাতের কার্যক্রম নিয়ে প্রশ্ন, অনিয়মের অভিযোগে তদন্ত দাবি পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তর নিয়ে বিতর্ক: বাস্তবতা কতটা বহুমাত্রিক? কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৪ জন আটক ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে সদর-শৈলকূপা দ্বন্দ্ব তুঙ্গে

নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে পলাতক শিক্ষক আমান উল্লাহ গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনায় এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে পলাতক শিক্ষক আমান উল্লাহ ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
র‍্যাব সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল মো. নাঈমুল হাসানের নেতৃত্বে একটি দল ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ভুক্তভোগী শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে নির্যাতন করে আসছিলেন। পরবর্তীতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার