June 27, 2026, 10:03 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ, সচেতনতার আহ্বান

ইসরাফিল খান কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১২টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।



ফেসবুক কর্নার