June 27, 2026, 11:16 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

গারো পাহাড় সীমান্তে বন্য হাতির তাণ্ডব, যুবকের মৃত্যু

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গারো পাহাড় সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত রাংসা ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং লিপশন নকরেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পাহারার দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত হঠাৎ একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতিটি তাকে ধাওয়া করে। পরে হাতির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষজন চরম উদ্বেগে রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্য প্রাণীর আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি হাতির আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো যায়।



ফেসবুক কর্নার