June 27, 2026, 8:16 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে শাহ মাহমুদের কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ী আনিসুর রহমানের
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন।

ঘটনাটি ঘটে গত (০৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। অভিযোগ রয়েছে, ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহ মাহমুদ হাসান (৩৮), পিতা-শাহ জুনায়েদ, পীরবাড়ি এলাকার বাসিন্দা, অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে

 

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সকালে জেনেছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনা জানার সাথে তদন্ত করতে সাথে জড়িতদের আটক করতে আমাদের মাঠে একাধিক টিম কাজ শুরু করেছে।



ফেসবুক কর্নার