June 27, 2026, 8:29 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ২০ লাখ টাকার চেক বিতরণ

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, বর্তমান সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে জেলা পরিষদ সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও জেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চেক গ্রহণ শেষে উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
সংশ্লিষ্টদের মতে, এই আর্থিক সহায়তা জেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার