June 27, 2026, 8:22 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মন্ডল (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসাড়া–সুলতানপুর পদ্মার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ মন্ডল নওপাড়া গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজ মন্ডল নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয় এবং প্রচণ্ড বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন, তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় কৃষকসহ খেটে খাওয়া মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা বজ্রপাতপ্রবণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার